নিখোঁজের তিন দিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১৮:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৮:৩৯

চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের তিন দিন পর আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মীরসরাই সদর ইউনিয়নের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

জানা গেছে, ২২ অক্টোবর বিকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আবু তাহের আর ফেরেননি। পরে তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২৩ অক্টোবর মীরসরাই থানায় সাধারণ ডায়েরি (নং ১০৬০) করেন। নিহত আবু তাহের ওই এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাতিজা মেহেদী হাসান বলেন, ‘৫ আগস্টের পর থেকে পাশের এলাকার এক ব্যক্তি চাচাকে হুমকি দিয়ে আসছিল। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার মোবাইল নম্বর ট্র্যাক করলে জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে গ্রামের শিশুরা পাটি বেত ক্ষেতে মরদেহ দেখে। আমরা ঘটনাস্থলে গিয়ে চাচার লাশ শনাক্ত করি। মীরসরাই থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। আমার চাচাকে পরিকল্পিতভাবে গুম করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।’

মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হাকিম জানান, জামালের দোকান এলাকা থেকে নিখোঁজ আবু তাহের ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই রিদোয়ান বাদী হয়ে লিখিত একটি এজাহার দিয়েছেন। সুরতহালে লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী