আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত নারী শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৯:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৮

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত দুই নারী পোশাক শ্রমিকের মধ‍্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম চম্পা খাতুন (২২)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘বুধবার আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনের সময় আহত শ্রমিক চম্পা খাতুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ (রবিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।’

নিহত চম্পা রংপুরের পীরগঞ্জ উপজেলার আহম্মদপুর গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মো. মিঠু। চম্পা নরসিংহপুরে ভাড়া বাড়িতে থেকে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশের এসপি সারোয়ার বলেন, ‘শ্রমিকরা অবরোধ করে রাখলে সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তাদের ওপর কোনও ধরনের গুলি ছোড়া হয়নি। ছত্রভ্ঙ্গ করে দেওয়ার পর ছোটাছুটির সময় ওই দুই শ্রমিক কোনও কিছুর আঘাতে আহত হন। তাদের মধ‍্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি