চট্টগ্রামে বনফুলের মিষ্টিতে পোকা পাওয়ায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০২৪, ২১:২০আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২১:২০

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত ‘বনফুল’ নামের প্রতিষ্ঠানের মিষ্টিজাতীয় খাদ্যে পোকা পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ওই পোকা পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতের জন্য এ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অপরদিকে, একই এলাকায় অবস্থিত ‘ফুলকলি’ নামে অপর একটি মিষ্টির প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য সরবরাহের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আগ্রাবাদ এলাকার ‘মস্কো বেকারস’ নামে আরেক প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি, খাদ্যদ্রব্যে জীবাণুবাহী পোকা এবং মূল্য না লেখা থাকার অভিযোগে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও আনিছুর রহমান।

নাসরিন আক্তার বলেন, ‘আজ বনফুল, ফুলকলি ও মস্কো বেকারস নামে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যাতে প্রতিষ্ঠানগুলো এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী