পদ্মায় ডুবিয়ে দেওয়া পুলিশের নৌকার এক এএসআইয়ের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৬:১১আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:২৭

কুষ্টিয়ার কুমারখালীর ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাওয়ার সময় পদ্মা নদীতে দুর্বৃত্তরা ডুবিয়ে দেয় পুলিশ সদস্যদের বহন করা নৌকা। এতে নিখোঁজ হন পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই)। তাদের একজন সদরুল হাসানের (৪৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কুঠিবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এসএম ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এসএম ফিরোজ আহমেদ বলেন, ‘কুঠিবাড়ি ঘাট এলাকার পদ্মা নদীর ভাটি থেকে দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে এএসআই সদরুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। অভিযান এখনও অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো দুটি ট্রলারে করে ১১ সদস্যের ডুবুরি দল পদ্মা নদীতে অনুসন্ধান চালাচ্ছে।’

সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পদ্মা নদীতে দুর্বৃত্তের হামলায় নিখোঁজ হন পুলিশের দুই এএসআই। উপজেলার শিলাইদহ ইউনিয়নের কুঠিবাড়ি ঘাট এলাকা এ ঘটনা ঘটে। তাদের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন মুকুল হোসেন (৩৭) নামে অপর একজন। এ সময় দুর্বৃত্তের হামলায় আহত হন আরও তিন জন। তারা হলেন– কুমারখালী থানা পুলিশের একজন কর্মকর্তা, স্থানীয় কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই এলাকার পদ্মা নদীর ওপারে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করার জন্য পুলিশের ছয় জন সদস্য নৌকায় করে যাচ্ছিলেন। সেখানকার লোকজনের সঙ্গে গতকাল (রবিবার) দুর্বৃত্তদের মারামারি গণ্ডগোল হয়েছিল নদীতে। তারা মনে করেছে তাদের কোনও প্রতিপক্ষের লোকজন আসছে। হঠাৎ এসে পুলিশের নৌকা ডুবিয়ে দেয়। নৌকাতে আমাদের ৬ জন পুলিশ সদস্য ছিল।’

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী