চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত দৃজন হলেন– মনির হোসেন (৫০) ও রেহেনা আক্তার (৪৪)। মনির হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং রেহেনা আক্তার বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুজনই রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন সরকারি হাসপাতালে এবং ১৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৮৪৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৫৫৭ জন, নারী ৭৮৫ জন এবং শিশু ৫০৬ জন আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, চট্টগ্রামে চলতি বছর ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে রয়েছেন পুরুষ ৭ জন, নারী ১৩ জন এবং শিশু তিন জন।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে মহানগরের এক হাজার ৮২১ জন এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ২৭ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ১৯৩ জন। এ ছাড়া সাতকানিয়ায় ১৩৪ জন, সীতাকুণ্ডে ১২২ জন, রাউজানে ৯৮ জন, বাঁশখালীতে ৭০ জন, চন্দনাইশে ৬৮ জন, পটিয়ায় ৬৬ জন, কর্ণফুলীতে ৫০ জন আক্রান্ত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের