একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

জয়পুরহাট প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৪, ১২:০৯আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৪:৪৫

জয়পুরহাট জেলা শহরের একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার পুরো এলাকায় শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর ১৪৪ ধারা জারির আদেশ দেন।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেক পক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমানের লোকজনদের বাদ রেখেছেন বলে অভিযোগ ওঠে। এ কারণে মতিয়র রহমানের পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। এ নিয়ে তারা ২৯ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ করেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় মশাল মিছিল করেন এবং ৩১ অক্টোবর দুপুরে শহরের সড়কে মিছিল করেন। এ ছাড়া শুক্রবার পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দেন তারা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহাউদ্দিন জাহাঙ্গীর জানান, বিএনপির দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন ডেকেছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী