ইলিশ ধরার জন্য জাল-নৌকা নিয়ে প্রস্তুত জেলেরা

চাঁদপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১২:১৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৮

কঠোর অভিযানের মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার এবং জেলে ধরপাকড়ের মধ্য দিয়ে রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন। নিষিদ্ধ সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ শিকারের অপরাধে ২২ দিনে ৩ শতাধিক জেলেকে আটক করেছে কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা প্রশাসন, মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছে মৎস্য বিভাগ।

এদিকে, ২২ দিন অলস সময় কাটানোর পর ইলিশ ধরতে জাল-নৌকা নিয়ে প্রস্তুত চাঁদপুরের অর্ধলক্ষ জেলে। এ সময়ে জাল-নৌকা মেরামত কাজটাও সেরে নিয়েছেন তারা। এখন তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার আশায় নদীতে নামতে পুরোপুরি প্রস্তুত।

জাল-নৌকা নিয়ে প্রস্তুত জেলেরা চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী জানান, ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২১ দিন জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স ৬০২টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে গ্রেফতার হন ২০০ জেলে। তাদের মধ্যে ১৫৮ জেলেকে টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এবং ৪২ জেলেকে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও পদির্শন করা হয় ১৮টি মৎস্য অবতরণ কেন্দ্র ৩৩৪ মাছঘাট, ১৮৯২ মৎস্য আড়ত ও ৬৪১ মাছ বাজার। জব্দ করা হয় ২.৭৩১ টন ইলিশ, সাড়ে ১৭ লাখ মিটার কারেন্টজাল, এসব ঘটনায় মামলা হয় ২৩৯টি। জব্দ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘তালিকাভুক্ত জেলেদের সরকারিভাবে চাল সহায়তা প্রদান করা হয়েছে। এবার অভিযান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী দিনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম ইকবাল বলেন, ‘টাস্কফোর্সের সহযোগিতায় নৌ পুলিশ গত ২১ দিনে ১৭২ জেলেকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১১৯ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এ ছাড়া ১৯ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘অভিযানে জব্দ হয় ১৮ লাখ ৩২ হাজার ৭০০ মিটার কারেন্টজাল, ৬ হাজার ৩২৬ কেজি ইলিশ এবং ৪৯টি মাছ ধরার নৌকা। এর মধ্যে ৭টি নৌকা থানা হেফাজতে, ২৭টি নৌকা ঘটনাস্থলে অকার্যকর এবং ১৫টি মৎস্য বিভাগের হেফাজতে দেওয়া হয়।’

গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশের নিরাপদ প্রজননের জন্য দেশের কয়েকটি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। ৪ নভেম্বর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শেষ হলে আবারও ইলিশ আহরণে নামবে জেলার অর্ধলক্ষাধিক জেলে।

/এমএএ/
সম্পর্কিত
উত্তাল সমুদ্রে ৩ দিন ভেসে ভেসে যেভাবে প্রাণ নিয়ে ফিরলেন আল আমিন
বরগুনায় ট্রলারডুবিউত্তাল সাগরে ভেসে যাওয়া ১৬ জনকে জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ দুই
উত্তাল সাগরে ডুবে গেছে তিন ট্রলার, ১৩ জন নিখোঁজ 
সর্বশেষ খবর
তারেক রহমানের ভাষাতেই দেশবাসীকে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী
তারেক রহমানের ভাষাতেই দেশবাসীকে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ভুক্তভোগীসহ আটক ৩ 
এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ভুক্তভোগীসহ আটক ৩ 
অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে: মির্জা ফখরুল
অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে: মির্জা ফখরুল
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন