বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্প উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ১৫:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৪৩

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ট্যাস্কফোর্স গঠন করা হয়েছে।’ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, ‘বন্ধ থাকা চিলিকলগুলো পুনরায় চালু করতে ট্যাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। কৃষকদের প্রণোদনাসহ এগুলো চালু করতে আগে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এখন আবারও ১০০ কোটি টাকা দেওয়া হবে।’

সেতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল জানিয়ে তিনি বলেন, ‘এটি পুনরায় চালু করতে চেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে চিনিকলের দখল হয়ে যাওয়া সব জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর চিনিকল যখন চালু হবে তখন পূর্ণাঙ্গ যন্ত্রপাতির সক্ষমতা নিয়েই চালু করা হবে।’ 

সেতাবগঞ্জ চিনিকলটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অবস্থিত। এর আগে ২০২০ সালে বন্ধ হয় চিনিকলটি। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি দেশের অন্যতম বৃহত্তম সেতাবগঞ্জ চিনিকল।

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সুস্বাদু ছানার সন্দেশ, তবে চিনি ছাড়া
জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব
পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু