সুস্বাদু ছানার সন্দেশ, তবে চিনি ছাড়া

জীবনযাপন ডেস্ক 
১৯ জুন ২০২৬, ১০:০০আপডেট : ১৯ জুন ২০২৬, ১০:০০

মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু চিনি এড়িয়ে চলতে চান? সেক্ষেত্রে চিনি ছাড়া ছানার সন্দেশ হতে পারে একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু বিকল্প। অল্প কয়েকটি উপকরণে ঘরেই সহজে তৈরি করা যায় এই সন্দেশ। বিশেষ করে ডায়াবেটিস রোগী বা স্বাস্থ্যসচেতনদের জন্য এটি হতে পারে দারুণ একটি মিষ্টান্ন।

ছানা তৈরির পদ্ধতি

ছানা তৈরির পদ্ধতি সবার জানা। তবু জেনে নেই সেই চেনা পদ্ধতি-

উপকরণ

  • গরুর দুধ — আধা কেজি

প্রণালি

দুধ চুলায় দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। এরপর ছানার পানি অথবা টক দই মিশিয়ে দুধ কেটে ছানা তৈরি করতে হবে। দুধ ও ছানা আলাদা হয়ে সবুজাভ পানি দেখা দিলে বুঝতে হবে ছানা তৈরি হয়েছে।

এরপর ছানাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পাতলা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়।

উপকরণ

  • ছানা — ১ কাপ
  • এলাচ গুঁড়া — সামান্য
  • কেনডেরাল — সিকি চা-চামচ

প্রণালি

পানি ঝরে গেলে সেই ছানাকে প্রথমে ভালোভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। এরপর একটি প্যানে দিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে। ছানা কিছুটা শুকিয়ে এলে এলাচ গুঁড়া ও কেনডেরাল মিশিয়ে আরও অল্প সময় চুলায় রাখতে হবে। তারপর নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো আকারে গড়ে পরিবেশন করুন সুস্বাদু চিনি ছাড়া ছানার সন্দেশ।

/এমএএল/ 
সম্পর্কিত
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল