জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর

বান্দরবান প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ০১:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০১:৫৬

বান্দরবানে নাশকতা মামলায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হওয়া জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন বরিশালের কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালীর মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার জোবায়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), দশমিনা উপজেলার শামীম হোসেন (২৬), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর রিয়াজ শেখ (২৪), বরগুনার বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২), মাগুরার বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার দিদার হোসেন (২৫) ও চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২  সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব। আজ আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ সদস্যকে জামিন দেন আদালত।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনের ৩২ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্ত ভঙ্গের কারণে  জামিন বাতিল করেছিলেন আদালত।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী