হারানো ৯২ মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৮:১২আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৮:১২

সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং ভুলবশত অন্যের মোবাইল ব্যাংকিং নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫শ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

রবিবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইনসে উদ্ধার এসব মোবাইল ফোন এবং বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর বলেন, ‘সাতক্ষীরার মানুষের পাশে সব সময় পুলিশ সেবক হিসেবে থাকবে। হারানো গৌরব ফিরিয়ে মানুষের প্রকৃত বন্ধু হবে পুলিশ। সমাজে আমরা কেউ কোনও প্রকার অন‍্যায় করবো না। তাহলে কোনও সমস্যা হবে না এবং সব দিক খেয়াল রাখবো।’

এ সময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ অনেকে, সার্কেল এসপি আসাদুজ্জামান, ডিআইও-১ মো. হাফিজুর রহমান, ডিএসবির এসআই মনিরুল ইসলাম।

/এমএএ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান