বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:০২

ঢাকার সাভারের আশুলিয়ায় চার বছর আগের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদেরও ভেতরে প্রবেশ করতে বাধা দেন আন্দোলনরত শ্রমিকরা।

মঙ্গলবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকার ওই মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, প্রায় চার বছর আগে ২০২১ সালে কোভিড-১৯-এর সময় বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬(১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দিই-দিচ্ছি করে প্রায় চার বছর ধরে শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে যাচ্ছে কর্তৃপক্ষ। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা। চার বছর ধরে তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের কোন পাওনাদি পরিশোধ করা হয়নি। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক আয়শা আক্তার বলেন, ‘আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু সেসব দাবি মানা হচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো, বেপজা চেয়ারম্যান অবরোধে উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের সব পাওনাদি পরিশোধের নিশ্চয়তা প্রদান করবেন। কিন্তু তিনি উপস্থিত হয়ে দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পাওনাদি পরিশোধের আশ্বাস দেন।’ 

এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী