রাষ্ট্র ব্যর্থ হলে হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করবে হেফাজতে ইসলাম: মামুনুল হক

ফরিদপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ২১:৪০আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২১:৪০

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, ‘রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে হেফাজতে ইসলাম নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোনও কারণ নেই। তবে দেশের বিরুদ্ধে কোনও প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না।’

বুধবার (২৭ নভেম্বর) বিকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় মামুনুল হক আরও বলেন, ‘ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেওয়া হবে। ওরা দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে। আর হিন্দুদের নিরাপত্তা দেবো আমরা।’

বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ‘বিগত জালিম সরকার নিজেদের লোকদের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগে বসিয়ে ইচ্ছামতো কাজ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই ২৪-এর আন্দোলনে তারা জনরোষে পড়ে। শেখ হাসিনার মতো তার বাবাও খুনের রাজত্ব কায়েম করেছিল, আর এ কারণেই ৭৫-এর সৃষ্টি হয়েছিল।

‘শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন বলেই শেষ পর্যন্ত তার দল আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের সঙ্গেও প্রতিশোধ নিয়েছেন। তিনি এ দেশের ব্যাংকগুলোকেও শূন্য করছেন, আজ দেশের মানুষ ব্যাংকে গিয়ে টাকা পায় না। দেশের  রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছেন। তার পরেও তারা আবার রাজনীতি করার চেষ্টা করছেন।’

বর্তমান সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়নি, দ্রুত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা চাই না, এ দেশের আলেম সমাজ নির্বাচনের দাবি নিয়ে রাজপথে নামুন।’

মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন– মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আকবর আলী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মুফতি শরাফত হোসেন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম