৩০ হাজার টাকায় ৬ লাখ টাকার বাড়ি কর্মসূচির রফিকুলের দাবিকে মিথ‍্যা বলছে ইরান দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

যশোরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ৩০ হাজার টাকায় ৬ লাখ টাকার বাড়ি দেওয়ার কর্মসূচির দাবিকে মিথ‍্যা বলছে ইরান দূতাবাস। সোমবার (২ ডিসেম্বর) ওই দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়েদ রেজা মিরমোহাম্মাদী স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়।

বাংলা ট্রিবিউনের কাছে পাঠানো ইরান দূতাবাসের ওই চিঠিতে বলা হয়, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইরানের কোনও সংস্থা কিংবা নাগরিকের সঙ্গে ওই রফিকুল ইসলামের কোনও সম্পর্ক নেই। রফিকুল ইসলাম ইরানের ধনী শিয়া সম্প্রদায়ের সহায়তায় যে কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি করেছেন– সেটি সম্পূর্ণ মিথ্যা এবং অগ্রহণযোগ্য। তার কার্যক্রমের দায় শুধু তারই।’

গত ১৯ নভেম্বর এই প্রতারণা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, যশোরে ৩০ হাজার টাকা জমা দিলেই একজন গ্রাহক প্রায় ছয় লাখ টাকা দামের তিন রুমের একটি পাকা বাড়ি পাবেন বলে প্রতারণা করা হচ্ছে। শুধু তাই নয়, ১০ হাজার টাকায় প্রতি মাসে প্রায় তিন হাজার টাকার খাদ্যসামগ্রী, এক লাখ টাকা জমা দিলে মাসে ২০ হাজার টাকা দেওয়ার মিথ্যা আশ্বাসে প্রতারণা করা হচ্ছে।

প্রতারণার দায়ে অভিযুক্ত রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘অন্য প্রতিষ্ঠানগুলোর মতো পালিয়ে যাবো না, হারিয়ে যাবো না। ইরানি শিয়া সম্প্রদায়ের ধনী মানুষের সহায়তায় আমরা এই কাজ করে যাচ্ছি। ৩০ হাজার টাকা নিয়ে যে বাড়ি দেওয়া হবে, সেখানে প্রায় ছয় লাখ টাকা ভর্তুকি দেওয়া হবে।’

আরও খবর: যশোরে ৩০ হাজারে ৬ লাখ টাকার বাড়ি দেবে বলে প্রতারণা

/এমএএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি