ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো ছাত্রদল

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই ছাত্রলীগকর্মীর নাম আকিফ-ই-রাব্বি (২৫)। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিটি কলেজের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

আকিফ নগরীর সাগরপাড়া এলাকার গোলাম নবীর ছেলে।

পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন ছাত্রলীগকর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন। লিমন এ সময় মোবাইল ফোন থেকে ভিডিও বের করে দেখান, যাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। আকিফ তার অনুসারী ছিল বলেও জানান লিমন। এ ছাড়া ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও ছাত্রলীগকর্মী আকিফের ছবি দেখান তিনি।

এ সময় ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, ‘মেহেদী হাসান রনির সঙ্গে এই আকিফ ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। এখনও রনির সঙ্গে যোগাযোগ রয়েছে তার।’ হামলায় জড়িত ছাত্রলীগের যে নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতারে পুলিশের প্রতি আহ্বান জানান এই ছাত্রদল নেতা।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ছাত্রদল করি, কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেফতার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের খুঁজে পাচ্ছে না পুলিশ।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আটক ছাত্রলীগ কর্মীকে থানায় নিয়ে এসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের