মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৮ ড্রেজার জব্দ, গ্রেফতার ১৬

চাঁদপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজার পরিচালনায় থাকা ১৬ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের নেতৃত্বে নৌ পুলিশ ও চাঁদপুর অঞ্চলের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জামাল হোসেন (৩৯), মো. রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল-আমিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।

আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে আটটি ড্রেজার জব্দ ও ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.এস ইকবাল বলেন, গ্রেফতার ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দকৃত ড্রেজার চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

/এএম/এএকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম