ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৪০); বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৮)। তার মধ্যে খোকন আমদানি-রফতানি ব্যবসায়ী এবং রশিদুল চাতাল ব্যবসায়ী। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার দুই বন্ধু রংপুর গিয়েছিলেন। রাতে মোটরসাইকেলে ভূরুঙ্গামারী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকনের স্বজন বাবলু মিয়া বলেন, ‘গতরাতে ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেলে দুজন রংপুর থেকে ফিরছিলেন। উপজেলার জয়মনির হাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের দক্ষিণ পাশের সড়কে তারা দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই রশিদুল মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে খোকন মারা যান। তাদের সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা আমরা নিশ্চিত হতে পারিনি।’

ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘প্রথমে দুর্ঘটনার কারণ জানা না গেলেও পরে জানা গেছে, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে দুই আরোহী মারা যান। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী