ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে: সারজিস আলম

বগুড়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে। সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে ভারতের কিছু মিডিয়ার মাধ্যমে।’

বগুড়া সফরে এসে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ভারত প্রসঙ্গে সারজিস আলম আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। সম্পর্ক কেমন হবে তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।

‘ভারত বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। বাংলাদেশের মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘আমি বগুড়ায় প্রথম এসেছি। বগুড়ায় নেমেই যা দেখেছি, তাতে মনে হয়েছে, দেশের ৬৪ জেলার মধ্যে নামের কারণেই এ জেলা গত ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। নামের কারণেই গত ১৬ বছর বগুড়ার কোনও উন্নয়ন হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম