বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পলাতক আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সোয়া ৯টায় হিলির আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সুফিয়ানকে গ্রেফতার করে পুলিশ। তিনি আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে তিনি।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা এবং সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় এক নিহতের ভাই সুজন বাদী হয়ে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৯০ থেকে একশ জনকে অজ্ঞাত আসামি করে ১৯ আগস্ট হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবু সুফিয়ান। পুলিশের একটি বিশেষ দল গতকাল রাত সোয়া ৯টায় কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামলা দায়েরের পর থেকেই সুফিয়ান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’

তিনি আরও জানান, সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম