চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি: ২০৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ২০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নগরীর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারীসহ ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহবাদ এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. শিবলী নোমান।

চট্টগ্রাম আদালতের বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী মো. শিবলী নোমান ছাত্র-জনতার পক্ষে গত ৪ আগস্ট নগরীর কোতয়ালি মোড়ে আন্দোলনে অংশ নেন। শাহ আমানত মার্কেটের সামনে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িতরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ ও শ্রমিক লীগসহ এলাকার সন্ত্রাসী বলে মামলায় উল্লেখ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম