পেঁয়াজ বীজ কাণ্ডে বিএডিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৯

চলতি মৌসুমে দেশের কয়েকটি জেলায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদম হার অস্বাভাবিক কম হওয়ায় কৃষকদের মারাত্মক ক্ষতি হয় মর্মে গণমাধ্যমে খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতা পরিলক্ষিত হয়।  ফলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ অনুযায়ী ড. মো: মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক, বীজ পরীক্ষাগার, গাবতলী, বিএডিসি, ঢাকা ও আহবায়ক পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটি, শাহানা আক্তার, উপপরিচালক, সবজি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, গাবতলী, বিএডিসি, ঢাকা ও সদস্য সচিব, পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটিকে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন বিএডিসির সচিব (উপসচিব) ড. কে, এম, মামুন উজ্জামান।

একই ঘটনায় মো: মোস্তাফিজুর রহমান, সদস্য, পরচালক (বীজ ও উদ্যান), চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, বিএডিসি, ঢাকাকে ০৯ ডিসেম্বর ২০২৪ বিএডিসির চেয়ারম্যান (গ্রেড -১) মো: রুহুল আমিন স্বাক্ষরে অর্পিত দায়িত্ব পালনে বিরত রাখার আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ৭ নভেম্বর ২০২৪ বীজ মূল্যায়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী, বিএডিসি-এর ক্রয়কৃত পেঁয়াজ বীজের তাহিরপুর জাতের শীতকালীন অংকুরোদম হার ৮০ শতাংশ থেকে ৮১ শতাংশ

দেখানো হয়। অথচ কৃষকের মাঠে বিশেষ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় অংকুরোদম হার ক্ষেত্র বিশেষে মাত্র ১০ শতাংশ থেকে ২০শতাশ। সুতরাং, এটি পানির মতো পরিষ্কার যে, মূল্যায়ন কমিটির প্রতিবেদন যথার্থ ছিল না।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত শেষে জড়িত কর্মকর্তা ও বীজ সরবারাহকারী কোম্পানির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

এস আই/এএকে/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি