ভালুকায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮

ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ডুবালিয়াপাড়া ও কাশর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃত তিন জন হলেন– দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর এবং তার স্ত্রী নেত্রকোনার মদন থানার দুখু মিয়ার মেয়ে রেহেনা আক্তার নূপুর। নিহত আরেকজনের নাম সোনালি আক্তার। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, মৃতরা সবাই ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন।

তিনি আরও বলেন, ‘বুধবার রাত ৮টা দিকে ডুবালিয়াপাড়া এলাকা থেকে সাগর ও নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে কাশর এলাকা থেকে সোনালি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহগুলোর উদ্ধার করা হয়।’

তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের