পাটুরিয়া-দৌলতদিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭

সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সরজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ ছাড়া শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। এতে যাত্রী ও চালকরা তীব্র শীতে চরম ভোগান্তি পোহান।

এদিকে, কুয়াশায় মাঝ নদীতে আটকে পড়ে দুটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।’

তিনি আরও বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু গাড়ির সিরিয়াল আছে। আশা করছি, দুপুরের মধ্যে যানবাহনগুলো নদী পার হতে পারবে।’

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের