মিলছে না সূর্যের দেখা, ঝরছে বৃষ্টির মতো কুয়াশা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

দিনাজপুরের হিলিতে কয়েকদিন ধরেই তীব্র শীত অব্যাহত রয়েছে। চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা দিন দিন কমায় শীত বেড়েই চলেছে। দিনে কুয়াশা কিছুটা কম থাকলেও রাতে ও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে পুরো এলাকা। সূর্যের দেখা মেলেনি। এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। সড়কে মানুষের চলাচল কমে যাওয়ায় আয় কমে গেছে রিকশা-ভ্যান চালকদের। গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষরা শীত নিবারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে, কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে।

হোটেল শ্রমিক রহিমা বেগম বলেন, ‘কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। সেই সঙ্গে অনেক কুয়াশা ঝরছে। ঠান্ডার কারণে কাজকর্ম করা কষ্টকর হয়ে গেছে।’

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুর অঞ্চলে দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ ভাগ, গড় গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার।

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী