চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১১ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১১

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে চোর সন্দেহে গ্রামবাসীর মারপিটে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের হিরা মিয়ার বাড়ি থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় লুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ দুজন আটক হন। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তালাবদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বেদম মারপিট করলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে মেজর আরিফা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অষ্টগ্রাম থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানোসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি