নির্ধারিত সময়ে আমন সংগ্রহ সম্পন্ন হবে: খাদ্য উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের আমন সংগ্রহের নির্দেশ দিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘নীলফামারীতে এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আমন ধান সংগ্রহ কর্মসূচি সম্পন্ন হবে।’

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহে কেজিতে তিন টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে।’

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও জেলা খাদ্য কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক আব্দুল খালেক।

এর আগে সকালে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের