ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৫:০৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৫:০৪

চাঁদপুর শহরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রঙ মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের বিপনীবাগ মমিনপাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার,  ক্ষতিকর রঙ মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় ফ্রেশকো আইসক্রিম  মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ  ও আদায় করা হয়।

‘অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেন। এ সময়  ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।’ 

অভিযানে ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং সদর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী