তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর মাওলানা জুবায়েরের অনুসারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজট হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মুসল্লিরা সড়ক অবরোধ করে রাখেন।

অবরোধকারী মুসল্লিরা বলেন, ‘টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জুবায়েরপন্থি মুসল্লিরা ভোররাত ৩টা থেকে মাঠ দখলের জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের হামলায় আমাদের দুই সাথি ভাই শহীদ হয়েছেন। সাদপন্থিদের কাছ থেকে আমাদের (জুবায়েরপন্থি) মাঠ উদ্ধার করে জোড় ইজতেমার জন্য বুঝিয়ে দিতে হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সকালে ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থি মুসল্লিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। যারা বিশৃঙ্খলা এবং হত্যায় জড়িত তাদের গ্রেফতারের দাবি জানিয়ে দুপুর ১২টায় মুসল্লিরা মহাসড়ক থেকে সরে যান।’

যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজট হয়েছে

এর আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে চলা এ সংঘর্ষে দুই মুসল্লির নিহতের খবর পাওয়া গেছে।

আরও খবর: টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে