অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

চাঁদপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ১৯:১০আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া এলাকার ইচুলি-গল্লাক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মূলপাড়া গ্রামের খাজা আমাদের ছেলে ইকবাল হোসেন (২০) এবং ওবায়েদুল্লার ছেলে শাহাদাত হোসেন (১৮)।

ওই এলাকার বাসিন্দা খোরশেদ ও হাবিব জানান, মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন এবং ইকবালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন। অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মারা যান ইকবাল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দ্রুতগতির মোটরসাইকেলের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে এবং অপরজন ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে