মোটরসাইকেলে বাসচাপা, প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের

রাজশাহী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। বাসচাপায় তারা মারা যান। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা (২২) ও শ্যালিকা যুথি (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

পুঠিয়ার শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকায় নাটোর থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী