ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাঁসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে সাতটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডার পাসের ওপরে বিকল হয়। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে সেটিকে ধাক্কা দেয়। পরে আরেকটি বাস এসে ট্রাকে ধাক্কা দেয়।

এদিকে, সকালে নিমতলা শিকারপুর আন্ডার পাস এলাকায় সাকুরা পরিবহনের বাস একটি কাভ্যার্ডভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে বাস ও প্রাইভেটকারসহ আরও বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা দেয়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারজিয়া বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত আমাদের এখানে দুজন রোগী আনা হয়। তাদের মধ্যে ফরহাদ নামে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আর জাকির হোসেন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘন কুয়াশায় মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে এবং ধীরগতিতে চলাচল করছে। রবিবার ভোর থেকেই কুয়াশার চাদরে আচ্ছাদিত হয় ঢাকা-মাওয়া মহাসড়ক। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের