গোপালগঞ্জে আগুনে তিন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ২০:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে ঘাঘর বাজারের খেয়াঘাট ভাঙাড়ি পট্টিতে এই ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এবং কোটালীপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল শেখ বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন ঋণ মওকুফ করে নতুনভাবে ঋণ না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’

কোটালীপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঘাঘর বাজারের ভাঙাড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সোহেল শেখের ভাঙাড়ির দোকান, ইস্রাফিলের অ্যালুমিনিয়াম ও গণেশ ঢালীর সয়াবিন তেলের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোটালীপাড়া থানার ওসি জানান, আগুনের খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে বের করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী