চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৮৯০ কোটি ৮১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জানুয়ারি ২০২৫, ২১:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২২:২১

২০২৪ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ হাজার ৫৫ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে। এর আগের বছর ২০২৩ সালে রাজস্ব আয় করেছিল ৪ হাজার ১৬৫ কোটি ১৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এবার রাজস্ব বেড়েছে ৮৯০ কোটি ৮১ লাখ টাকা।

বুধবার (১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বন্দর চেয়ারম্যান বলেন, বন্দরের সক্ষমতা ধীরে ধীরে বাড়ছে। বিদায়ী বছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ২১ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে বন্দরের রাজস্ব উদ্বৃত্ত আছে ২ হাজার ৯৪৮ কোটি ৯৭ লাখ টাকা। ২০২৩ সালে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ ছিল ২ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্দরে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ একক কন্টেইনার এবং ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।

২০২৩ সালের তুলনায় কন্টেইনারে ৭ দশমিক ৪২ শতাংশ, কার্গোতে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৮৬৭টি। বহির্নোঙরে জাহাজের গড় অপেক্ষার সময় এক দিনে নেমে এসেছে।

তবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে  চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার সংখ্যা কমেছে ২৩৬টি। ২০২৪ সালে বন্দরে জাহাজ এসেছে ৩ হাজার ৮৬৭টি। ২০২৩ সালে এসেছিল ৪ হাজার ১০৩টি।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের