জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯

জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে (২২) হত্যার অভিযোগে স্বামী উজ্জ্বল মাহমুদ (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামের মজনু মিয়ার ছেলে বাংলাদেশ আনসারে কর্মরত উজ্জ্বল মাহমুদের সঙ্গে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর তাহমিনাকে যৌতুকের দাবিতে নির্যাতন ও গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করতেন স্বামী উজ্জ্বল। একই বছরের ১৮ এপ্রিল রাতে উজ্জ্বল নিজ বাড়িতে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে।

পরে স্থানীয়রা পুলিশে  থানায় খবর দিলে পুলিশ তাহমিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরের দিন ২০২৩ সালের ১৯ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে উজ্জ্বলকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা ৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে মামলার প্রধান আসামি উজ্জ্বল মাহমুদের উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম।

মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক ও আসামিপক্ষে ছিলেন মাহমুদুল হাসান পলাশ। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম