শীত উপেক্ষা করে ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৯

তীব্র শীত উপেক্ষা করে ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়।

মেলা শুরু হলেই ঢাকার পূর্বাচল সেজে ওঠে নতুন আঙ্গিকে। এবারের বাণিজ্যমেলা সাজানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ও আগস্টের পটভূমিতে। এ আসরে মেলার আয়োজনে তরুণ সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, শুক্রবার সকাল থেকেই মেলায় খণ্ড খণ্ড আসতে দেখা যায় ক্রেতা ও দর্শনার্থীদের। মেলার প্যাভিলিয়নে কেউ দেখছেন, কেউ আবার কিনছেন পছন্দের পণ্য। স্টলগুলোতে তরুণদের পাশাপাশি মধ্যবয়সীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেলায় ঘুরতে আসা আমজাদ মিয়া বলেন, ‘মেলায় এসে ভালোই লাগছে। এবারের মেলায় সব কিছুতে নতুনত্ব আনা হয়েছে। পছন্দের কিছু জিনিসপত্র কিনেছি। আবার আসবো পরিবার নিয়ে।’

নরসিংদী থেকে মেলায় এসেছেন মানসুরা বেগম। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে মেলায় এসেছি। ক্রোকারিজের কিছু পণ্য কিনেছি। গতবারের তুলনায় দাম একটু বেশি। তবে এবার মেলার পরিবেশ একেবারে নতুন। খুব ভালো লেগেছে।’

ভৈরব এলাকার হিমেল মিয়া বলেন, ‘বন্ধুরা মিলে মেলায় এসেছি। জুলাই অভ্যুত্থানের পটভূমিতে সাজানো হয়েছে মেলার বাইরের অংশ। এটি খুব ভালো লেগেছে। শহীদদের ভুলে গেলে চলবে না। তাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এসব দেখে যেন আমাদের পরবর্তী জেনারেশন তাদের মনে রাখে। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

এ ব্যাপারে বাণিজ্য মেলার পরিচালক বিভেক সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবারের মেলায় নতুনত্ব আনা হয়েছে– আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
বাণিজ্য মেলার শেষ দিন আজ
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বেড়েছে বেচাকেনা
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের