পঞ্চগড়ে আজও বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১১:২২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:২২

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার সকাল ৯টায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার সকালেই জেলায় সূর্যের মুখ দেখা গেছে। কুয়াশা ভেদ করে সূর্য দেখা যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে শীতার্ত মানুষদের মাঝে। কারণ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বেড়ে যাবে।

এদিকে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকাল গড়িয়ে সূর্য যখন ডুবছে তখন থেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতভর থাকছে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস। ফলে রাতের ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সামর্থ্যবানরা লেপ-তোষক-কম্বল ব্যবহার করলেও ছিন্নমূল অসহায় নিম্ন আয়ের মানুষরা কষ্টে আছেন। অনেকে রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা বাড়লেও আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিরাজ করছে। সকাল ৯টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৬%। মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের