একমাস মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলো সৌমিক

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪১আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪১

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে টানা একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলো সৌমিক জোয়ারদার (১৮) নামে এক কলেজশিক্ষার্থী। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিল সে।

মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌমিক মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর মাহামুদা চৌধুরী কলেজের প্রভাষক আব্দুল মজিদ জোয়ারদারের একমাত্র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর সৌমিকসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়। ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। তাদের মধ্যে সৌমিকের অবস্থা গুরুতর হাওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আছাদুর রহমান বাবু জানান, সৌমিকের মৃত্যুর ঘটনায় মিরপুর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। তার জানাজার নামাজ আজ শনিবার বাদ আছর মিরপুর ওয়াপদা সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী