সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই: চরমোনাই পীর

কুমিল্লা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই। বিএনপি এ পদ্ধতির নির্বাচন চায় না। দলটি মনে করে, এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির এ ধারণা ভুল। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে।’

সোমবার (৬ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে চরমোনাই পীর আরও বলেন, ‘দেশে একশ্রেণির দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যেতে চায়। ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বারবার আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার পরিবর্তনের সময় এসেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও বাসা-বাড়ি পাহারা দিয়েছেন। অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটে মেতে উঠেছিলেন।’

মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন– ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথির দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ সেলিম মাহমুদ প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও ইয়াছিন মিয়াজিকে সাধারণ সম্পাদক পদে রেখে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী