জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দের সুপারিশ করার পরামর্শ

রাজশাহী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৪

রাজশাহীতে অংশীজনের সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর চিকিৎসকরা স্বাস্থ্য খাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দ করার সুপারিশ করার জন্য সংস্কার কমিশনকে পরামর্শ দেন।

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন– অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক লিয়াকত আলী, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ড. আহমদ এহসানূর রহমান এবং উমাইর আফিফ। সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত অংশীজনের কাছ থেকে স্বাস্থ্য খাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় মতামত আহ্বান করেন।

স্বাস্থ্যখাতকে স্বায়ত্তশাসনের আওতায় আনা, মেডিক্যালে অর্জিত রাজস্বের ৩০ শতাংশ যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ রাখা, আন্তক্যাডার বৈষম্য নিরসন, হাসপাতালের বেড অনুযায়ী চিকিৎসক ও ডায়াগনস্টিক সেবাবৃদ্ধি, স্বাস্থ্য খাতে অবকাঠামোগত পরিবর্তন ও জনবল বৃদ্ধি, জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ, সিভিল সার্জনদের ম্যাজিট্রেসি ক্ষমতা প্রদান, ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানির অবৈধ সুবিধা পরিহার, স্বাস্থ্য খাতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি, ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টের মূল্য নির্ধারণ করে দেওয়া, ডাক্তারদের সরকারি-ব্যক্তিগতভাবে রোগী দেখার হার নির্ধারণ করা, দেশে বিদেশি মানের স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য বিমা চালু করা, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নির্দিষ্ট পলিসির আওতায় নিয়ে আসা, স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সুবিধা বাড়ানো, স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অবহেলা দূর করা, ময়নাতদন্তের মানোন্নয়ন এবং ফরেনসিক খাতে প্রণোদনা, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সম্পর্কিত ননমেডিক্যাল ডিগ্রিধারীদের স্বাস্থ্যখাতে অন্তর্ভুক্তিকরণ, গণমাধ্যমের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক উন্নয়ন– এমন সব সুপারিশ তুলে ধরেন মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অংশীজনেরা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিভিন্ন পর্যায়ের ডাক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
সংবিধান সংশোধন নাকি সংস্কার: সমাধান কোন পথে
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী