হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে: সারজিস আলম

নরসিংদী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৭

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র কায়েম করেছে। এখনও সিএনজি অটোরিকশা ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে।’

বুধবার দুপুরে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রে সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় বিগত সরকারের সময় সৃষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সারজিস আলম জুলাই ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্তির দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ; আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার; ১৯৪৭, ৭১ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার; সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত; সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা প্রদান করতে হবে৷’

এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
যারা বিএনপিকে ভোট দিয়েছে, ৩ মাস না যেতেই তারা হতাশ: সারজিস আলম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের