ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭

নওগাঁ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এর আগে সোমবার রাতে নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– জেলার মান্দা উপজেলার চকজামদই মুচিপাড়া এলাকার আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), চকজামদই এলাকার লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), বনসেতর এলাকার মনির উদ্দিন শেখের ছেলে সোলাইমান আলী (৩৮), গৌড়রা বৌদ্দপুর এলাকার মাসুদ রানা সরদারের ছেলের সাগর হেসেন (১৯), বন্দীপুর এলাকার মাসিদুল মাসুদ রানার ছেলে রুবেল সরদার (২৮), নিয়ামতপুর উপজেলার জিনারপুর (সাবিলপুর) এলাকার রিপন আলী (৩০) এবং মহাদেবপুর উপজেলার চককন্দর্পপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে সাগর হোসেন (১৯)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ৯ ডিসেম্বর রাতে ওই গৃহবধূর বাড়িতে ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে স্বর্ণের চেইন ও নগদ টাকা ডাকাতির সময় গৃহবধূকে অপহরণ করে একটু দূরে ফাঁকা মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হলে জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিদের আদালতে পাঠানো হলে তাদের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি