চার দিন পর টেকনাফমুখী পণ্যবাহী কার্গো ছেড়ে দিলো আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১২:৩২আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৩২

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী কার্গো বোটগুলো চার দিন পর ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বিভিন্ন পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে বৃহস্পতিবার তিনটি কার্গো আটক করা হয়েছিল।

সোমবার সকাল ১০টায় আটক কার্গোর মধ্য দুটি বাংলাদেশ-মিয়ানমার নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন। বাকিগুলো এখানে সেখানে রয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী ওই তিনটি কার্গো বোট আটকে রাখে আরাকান আর্মি। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি মাছ, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

এসব তথ্য জানিয়ে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সকালে আটক কার্গো বোটের দুটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। ইতোমধ্যে একটি স্থলবন্দর ঘাটে পৌঁছেছে। বাকিগুলোর বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী