পরিযায়ী পাখির দল বেঁধে ওড়াউড়ি আর কিচিরমিচিরে মুখরিত কুষ্টিয়া

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪

পরিযায়ী পাখির কলকাকলীতে মুখর কুষ্টিয়ার নদ-নদী, বিল-বাওড়। শীত মৌসুমে প্রতি বারের মতো এবারও জেলার বিভিন্ন নদ-নদী, বিল-বাওড়ে এসেছে অসংখ্য পরিযায়ী পাখি। সকাল থেকে বিকাল, দলবেঁধে পাখির আকাশে ওড়ার অপরূপ দৃশ্যের দেখা মিলছে জেলার বিভিন্ন বিল-বাওড়, নদীতে। পাখির কিচিরমিচির আর জলে ডানা ঝাপটানোর শব্দে মুখর হয়ে উঠেছে এসব এলাকা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন জলাশয় ঘরে দেখা যায়, রেললাইনের দু’ধার দিয়ে বিশাল বিশাল জলাশয়ে এসেছে অসংখ্য অতিথি পাখি। এসব পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে স্টেশন এলাকার দুই পাড়।

ঘুরতে আসা জামিরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘এর আগে এখানে এত অতিথি পাখি দেখিনি। এবার প্রচুর পরিমাণে এখানে অতিথি পাখি এসেছে। এসব পাখির ঝাঁক বেঁধে উড়ার দৃশ্য ভীষণ মুগ্ধকর।’

কুষ্টিয়ার নদ-নদী ও বিল-বাওড়ে এসেছে অসংখ্য পরিযায়ী পাখি স্থানীয় দুখী মাহমুদ নামে এক যুবক বলেন, ‘শীত মৌসুমে এসব এলাকায় অসংখ্য অতিথি পাখি দেখা যায়। এসব পাখির জমায়েত, একসঙ্গে উড়াউড়ি দেখতে খুবই দারুণ লাগে। এসব এলাকা কিছুটা নিভৃত হওয়ায় পাখিরাও বেশ স্বস্তিতে এখানে বসবাস করতে পারে।’

স্থানীয় চা দোকানি মারফত আলী বলেন, ‘এ বছর আমার দোকানের পেছনে রেলওয়ের খাদে অসংখ্য অতিথি পাখি এসেছে। সকাল থেকে সারাদিন এসব পাখির ঝাঁক বেঁধে উড়ার দৃশ্য খুব চমৎকার লাগে। আমি সব সময় খেয়াল রাখি এসব পাখি যেন কেউ শিকার না করতে পারে ‘

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘এবার শীত মৌসুমে আমাদের এলাকায় বিপুলসংখ্যক পরিযায়ী পাখি এসেছে। সেগুলোর মধ্যে বালিহাঁসের সংখ্যা বেশি।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী