অস্ত্রসহ ছাত্রদল নেতাকে গ্রেফতারের সময় হামলায় এসআই আহত

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ১৭:২৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭:২৫

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহমেদ সজীব (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও একটি ম‍্যাগাজিন জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেফতার করা হয়।

বুলবুল আহমেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ বলেন, ‘অস্ত্রসহ সজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। সে সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়।’ এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

তিনি আরও জানান, এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

এ সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের