পরীক্ষা শেষে মোটরসাইকেলে ফেরার পথে কলেজছাত্র নিহত

সিলেট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৫ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার সতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।

জানা যায়, বুধবার রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি তোফায়েল আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরাতল প্রতিবেদন প্রস্তুত করার পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা