চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

রাজশাহী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ২১:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২১:৪৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বৈঠকে জানানো হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। সীমান্তে সংক্রান্ত যেকোনও সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে।  উভয় দেশের গণমাধ্যমে সীমান্ত সম্পর্কিত কোনও ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না। এ ছাড়া উভয় দেশের স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার পাশাপাশি উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা করা হয়।

বৈঠকে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিএসএফের স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সার্বিক আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।’

তিনি আরও বলেন, ‘সীমান্তসংক্রান্ত যেকোনও সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা করে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের মিডিয়ার মাধ্যমে সীমান্ত সম্পর্কিত কোনও ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না। এ ছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে যথাযথভাবে দুই বাহিনীর কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।’

এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে চার বাংলাদেশি আহত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী