চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৭

চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তার চট্টগ্রাম নগরীর চাক্তাই আসাদগঞ্জে শুঁটকির ব্যবসা রয়েছে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। এ ছাড়াও তিনি নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম নগরীতে পরিবার নিয়ে বসবাস করেন। আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীর আলমকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করা হয়। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের কয়েকজন হামলার শিকার হন। জাহাঙ্গীর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘হামলাকারীরা মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা নিয়ে এসেছিল। তারা ১০ থেকে ১৫ জন ছিল, ঘটনার পরপর পালিয়ে গেছে। হামলাকারীরা নোয়াপাড়া পথেরহাট এলাকা দিয়ে এসেছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম