দুই মোটরসাইকেলের সংঘর্ষ: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত ২

রংপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ২২:০৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২২:০৩

রংপুরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুখ জানান, সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার জামতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পীরগঞ্জ উপজেলার কদমতলি বাজারের আতোয়ার রহমানের ছেলে মোজাহিদ (১৭) এবং পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বানু (৩৫)।

আহতরা হলেন– পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল ইসলাম (৪২) এবং কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে চার জন যুবক ছিলেন। দ্রুত বেগে আসার সময় মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। আহত হন আরও দুই মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুখ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম