রেলস্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা

সিলেট প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১২:৪২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৪২

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশের মতো সিলেটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সিলেটে আসা পর্যটকসহ অন্য যাত্রীরা। এদিকে, বিশৃঙ্খলা এড়াতে রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট থেকে কোনও ট্রেন ছেড়ে যায়নি ও আসেনি। অনেকেই ট্রেনের অপেক্ষায় না থেকে বাস দিয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

ব্যবসার কাজে সিলেটে আসা রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পাথর ব্যবসায়ী সাইফুল্লা জামিল বলেন, ‘রবিবার সিলেটে ট্রেনে করে আসি। স্টেশনে নামার পরপরই মঙ্গলবার সকালের জন্য ঢাকার টিকিট নিয়ে রাখি। আগে থেকে কর্মবিরতির বিষয়টা জানতে পারিনি। স্টেশনে এসে সমস্যায় পড়েছি।’

সিলেট রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রেলওয়ের স্টাফরা তাদের দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন। সেজন্য সিলেটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কেউ যাতে কর্মবিরতির নামে কোনও প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে সিলেট থেকে কোনও ট্রেন ছেড়ে যায়নি ও আসেনি।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি