গাজীপুরে বাজারে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৮

গাজীপুর মহানগরের ভোগড়া (বাইপাস) এলাকায় কাঁচামালের বাজারে ভয়াবহ আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এ আগুনে কেউ হতাহত হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকালে বাইপাস এলাকায় আলহাজ শামসুদ্দিন সরকার নামে এক ব্যক্তির কাঁচামালের বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ৮টা ২০ মিনিটের ঘটনাস্থলে পৌঁছান। ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুনে ৪০০টি দোকানের মধ্যে ১৪টি পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে আগুন অনেক বেশি ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন ছড়াতে পারেনি।

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি